২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'সন্ত্রাস জঙ্গিবাদ দমনে বাংলাদেশকে কঠোর হতে হবে'

মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ও ব্লেক বলেছেন, সন্ত্রাস এবং জঙ্গীবাদ দমনে বাংলাদেশকে আরো কঠোর হতে হবে। কেননা দেশের সার্বিক নিরাপত্তার সঙ্গে বিষয়টি ওতপ্রোতভাবে জড়িত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2011, 03:43 PM

Updated : 24 Aug 2022, 02:43 PM

যশোর, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ও ব্লেক বলেছেন, সন্ত্রাস এবং জঙ্গীবাদ দমনে বাংলাদেশকে আরো কঠোর হতে হবে। কেননা দেশের সার্বিক নিরাপত্তার সঙ্গে বিষয়টি ওতপ্রোতভাবে জড়িত। এ ব্যাপারে যুক্তরাষ্ট্র লজিস্টিকসসহ বিভিন্ন সহযোগিতা দেবে বলেও জানিয়েছেন ব্লেক। সোমবার যশোর সফর শেষে মতিউর রহমান বিমানবন্দরে সাংবাদিকদের এ কথা বনে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী। ব্লেক বলেন, বাংলাদেশ আমাদের অন্যতম মিত্র দেশ। এ দেশের সার্বিক উন্নয়নে আমাদের আলাদা দৃষ্টিভঙ্গিও রয়েছে। তার দপ্তর এ অঞ্চলের ১১টি দেশের উন্নয়ন বিষয়ে তদারকি করে জানিয়ে সহকারী পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাজেটের প্রায় এক-তৃতীয়াংশই দেওয়া হয় বাংলাদেশকে। এর আগে তিনি যশোর ইনস্টিটিউটের আমেরিকান কর্ণার ও ঢাকা আহসানিয়া মিশনের শেল্টার হোম পরিদর্শন করেন। পরে যশোর পৌরসভার মেয়র ও কাউন্সিলরদের সঙ্গে মতবিনিময় করেন। সকালে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ও'ব্লেক বেনাপোল বন্দর পরিদর্শন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/২১৩৮ ঘ.