২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চালের দাম কমেছে: খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছেন, সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে সরকারের বিভিন্ন কর্মসূচির ফলে চালের দাম স্থিতিশীল রয়েছে এবং ইতোমধ্যে কমছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2011, 01:31 PM

Updated : 24 Aug 2022, 02:44 PM

ঢাকা, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছেন, সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে সরকারের বিভিন্ন কর্মসূচির ফলে চালের দাম স্থিতিশীল রয়েছে এবং ইতোমধ্যে কমছে। সোমবার বিকালে জাতীয় সংসদ অধিবেশনে মেহের আফরোজ চুমকির প্রশ্নের জবাবে এ কথা বলেন খাদ্যমন্ত্রী। তিনি বলেন, চালের বর্তমান মূল্য আন্তর্জাতিক বাজারের তুলনায় কম। "ভারতে প্রতি কেজি চালের দাম ৩৫.৫০ টাকা, থাইল্যান্ডে (আতপ, ব্রিগেড) ৩৮.৫০ টাকা, সিদ্ধ ৩৮.২৫ টাকা ও ভিয়েতনামে ৩৬.৫০ টাকা।" চালের দাম যাতে আর না বাড়ে এবং স্বল্প ও নিু আয়ের মানুষ কম দামে চাল কিনতে পারে সেজন্য সরকারের গৃহীত নানা কর্মসূচি তুলে ধরেন আব্দুর রাজ্জাক। তিনি বলেন, মজুদ বাড়াতে থাইল্যান্ড, ভিয়েতনাম, মায়ানমার ও পাকিস্তান থেকে চাল আমদানি অব্যাহত রেখেছে সরকার। "এছাড়া ইউক্রেন, অস্ট্রেলিয়া, কানাডা, ইরান, জার্মানি, বুলগেরিয়া ও রোমানিয়া থেকে গম আমদানি করা হচ্ছে।" স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়। সাংসদ এ এম মাহবুব উদ্দিন খোকনের আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, স