ঢাকা, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সফররত ভারতের ত্রিপুরা রাজ্যের গভর্নর ডি ওয়াই পাতিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
ডি ওয়াই পাতিল প্রধানমন্ত্রীর সঙ্গে তার সরকারি বাসভবন গণভবনে সোমবার সকালে দেখা করেন।
প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ জানান, বৈঠকে আমাদের মুক্তিযুদ্ধে ভারত এবং ত্রিপুরার সরকার ও জনগণ যে সমর্থন দিয়েছিলো সেজন্য শেখ হাসিনা ধন্যবাদ জানান।
সাক্ষাতে আবুল কালাম আজাদ ছাড়াও পররাষ্ট্রমন্ত্রী দিপু মণি, অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, মুখ্যসচিব এম এ করিম এবং ভারতের রাষ্ট্রদূত রাজিত মিত্র উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/১৮৩৮ ঘ.
bdnews24