ঢাকা, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাঠ প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) পদে ৯৪ জনকে নতুন নিয়োগ দেওয়া হয়েছে।
সোমবার সংস্থাপন মন্ত্রণালয়ের এক আদেশে এসব নিয়োগ দেওয়া হয়।
বিসিএস প্রশাসন ক্যাডারের সহকারি কমিশনার (সহকারি সচিব) পর্যায়ের ৯৪ জন কর্মকর্তাকে এসব পদে নিয়োগ করা হয়।
তাদেরকে ভূমি মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমইউএস/এইচএ/১৮১৭ ঘ.
bdnews24