২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ার যুবকের লাশ

ব্রাহ্মণবাড়িয়ায় এক যুবকের লাশ ফেলে যাওয়ার সময় এক টেম্পুচালককে আটক করেছে জনতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2011, 09:22 AM

Updated : 24 Aug 2022, 02:44 PM

ব্রাহ্মণবাড়িয়া, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়ায় এক যুবকের লাশ ফেলে যাওয়ার সময় এক টেম্পুচালককে আটক করেছে জনতা। মঙ্গলবার দুপুর ১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা বাইপাস সড়কের পুনিয়াউট এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মাহফুজুর রহমান সাংবাদিকদের জানান, ছুরিকাঘাতে নিহত যুবকের (২২) লাশটি ফেলে দিয়ে শরীফুল ইসলাম (২২) দ্রুত পালানোর সময় অন্য একটি টেম্পুর সঙ্গে তার টেম্পুর মুখোমুখি সংঘর্ষ হয়। ওই সময় স্থানীয়রা শরীফুলকে আটক করে পুলিশে দেয়। এএসআই মাহফুজ জানান, নিহতের পরিচয় জানা যায়নি। তবে তার কাছে ডেসটিনির কিছু কাগজপত্র পাওয়া গেছে। আটক শরীফুলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান মাহফুজুর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৫২২ ঘ.