২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে সাংবাদিকের বাড়িতে গুলি

সিলেটে দি ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার স্টাফ রিপোর্টার মাহবুবুর রহমান রিপনের বাড়ি লক্ষ করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2011, 09:15 AM

Updated : 24 Aug 2022, 02:44 PM

সিলেট, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটে দি ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার স্টাফ রিপোর্টার মাহবুবুর রহমান রিপনের বাড়ি লক্ষ করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। সোমবার প্রথম প্রহরে নগরীর মাছুদিঘিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। তবে রিপন অক্ষত রয়েছেন। রিপন সাংবাদিকদের বলেন, রাত পৌনে ২টার দিকে দুর্বৃত্তরা তার বাড়ির তৃতীয় তলার শোবার ঘর লক্ষ করে দুই রাউন্ড গুলি চালায়। গুলি দুটি জানালার কাচ ভেদ করে। কে বা কারা গুলি করেছে, তা তিনি বলতে পারছেন না। সোমবার দুপুরে সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার রেজাউল করিম, কোতোয়ালি থানার ওসি খন্দকার নওরোজ আহমদসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ কর্মকর্তা রেজাউল সাংবাদিকদের বলেন, হালকা আগ্নেয়াস্ত্র থেকে গুলি দুটি করা হয়েছে বলে মনে হচ্ছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান কোতোয়ালি থানার ওসি নওরোজ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৫১৫ ঘ.