কুমিল্লা, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুমিল্লা সিটি করপোরেশন ঘোষণার লক্ষ্যে সীমানা জটিলতা নিরসনে জারি করা গণবিজ্ঞপ্তির উপর শুনানি শেষ হয়েছে।
রোববার কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই শুনানি অনুষ্ঠিত হয়।
এর পরিপ্রেক্ষিতে ৫৮টি মৌজা নিয়ে কুমিল্লা সিটি করপোরেশন ঘোষণা এবং নতুন এলাকা যুক্ত করা সম্পর্কে জনগণের মতামত উল্লেখ করে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জেলা প্রশাসন জানায়।
স্থানীয় সরকার বিভাগের নির্দেশনা অনুযায়ী কুমিল্লা পৌরসভা ও কুমিল্লা সদর দক্ষিণ পৌরসভার ৫৮টি মৌজার উল্লেখ করে গত ৯ ফেব্র"য়ারি একটি গণবিজ্ঞপ্তি জারি করে জেলা প্রশাসন।
ওই বিজ্ঞপ্তিতে ৩০ দিনের মধ্যে কোনো আপত্তি থাকলে তা জেলা প্রশাসক রেজাউল আহসানের কাছে দাখিল করতে বলা হয়েছিলো।
শুনানিকালে জেলা প্রশাসক ছাড়াও উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) সঞ্জয় কুমার ভৌমিক, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুল হাই বাবলু, সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খোরশেদ আলম খান প্রমুখ।
পিপুলিয়া বাজার নজরুল একাডেমির ব্যবস্থাপনা কমিটির সদস্য আবদুল ওয়াদুদ মজুমদার ও আবদুর রহমান ২ নম্বর চৌয়ারা ইউনিয়নকে প্রস্তাবিত সিটি করপোরেশনে অন্তর্ভুক্ত করার আবেদন করেন।
শুনানিতে আবেদনকারীর পক্ষে বক্তব্য রাখেন অধ্যাপক হুমায়ুন কবীর, অধ্যাপক রুহুল আমিন, মুক্তিযোদ্ধা সংসদের সহ কমান্ডার আজম ফরিদ উদ্দিনসহ এলাকার আরো কয়েকজন গণমান্য ব্যক্তি।
শুনানি শেষে জেলা প্রশাসক মো. রেজাউল আহসান বলেন, আগে কুমিল্লা সিটি করপোরেশন ঘোষণা হোক। পরে বাদ পড়া এলাকা অথবা নতুন এলাকা সিটি করপোরেশনে অন্তর্ভুক্ত করা যাবে।
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলাকে অন্তর্ভুক্ত করার একটি আবেদন করেন অ্যাডভোকেট আনোয়ার হোসেন। এ আবেদনের শুনানিও রোববার অনুষ্ঠিত হয়।
স
bdnews24