সিরাজগঞ্জ, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের বিভিন্ন স্থান থেকে আসা হাজার হাজার বস্তা ইউরিয়া সার খোলা আকাশের নিচে পড়ে আছে সিরাজগঞ্জের বাঘাবাড়ি নৌ বন্দরে।
চলনবিল অঞ্চলসহ উত্তরাঞ্চলের ১৬টি জেলায় সরবরাহের জন্য এসব সার আনা হয়। কিন্তু গুদামের ধারণ ক্ষমতার চেয়ে বেশি হওয়ায় এসব সার বাইরে রাখা হয় বলে কর্তৃপক্ষ জানায়।
বাঘাবাড়ি বাফার গুদামের ইনচার্জ সুদেব কুমার ভট্টাচার্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চলতি ইরি-বোরো মৌসুমে ৬০ লাখ মেট্রিক টন ইউরিয়া সার মজুদের লক্ষ্যমাত্রা নিয়ে উত্তরাঞ্চলের ১৬ জেলার ১৪টি বাফার গুদামে সারের মজুদ গড়ে তোলা হচ্ছে।
ইতোমধ্যে ৬০ ভাগ কাজ শেষ হয়েছে। বাকি অংশের কাজও অচিরেই শেষ হবে।
গুদামগুলো রয়েছে- বাঘাবাড়ি, বগুড়া, শান্তাহার, জয়পুরহাট, রাজশাহী, নাটোর, পুলহাট, চরকাই, পার্বতীপুর, ঠাকুরগাঁও, রংপুর, কুড়িগ্রাম, মহেন্দ্রনগর ও গাইবান্ধায়।
এসব গুদামের ১২টির ধারণ ক্ষমতা ৬ থেকে ৮ হাজার এবং দুইটির ২৫ হাজার মেট্রিক টন।
পরিবহন স্বল্পতা ও সংঙ্কটের কারণে গুদামগুলোতে সার সরবরাহ বিলম্বিত হওয়ায় বাঘাবাড়ির বড়াল নদীর তীর ও নৌ-বন্দর এলাকায় বেশ কিছুদিন ধরে সার
bdnews24