ঢাকা, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বাধীনতা পুরস্কার-২০১১ অনুষ্ঠান এক ঘণ্টা এগিয়েছে। সকাল ১১টার পরিবর্তে সকাল ১০টায় এ অনুষ্ঠান হবে।
রোববার এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়।
মনোনীত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সকাল পৌনে ৯টার আগে মিলনায়তনে আসন গ্রহণ করতে অনুরোধ করা হয় তথ্য বিবরণীতে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/পিডি/১৮৪৬ ঘ.
bdnews24