গাজীপুর, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের শ্রীপুর ও জয়দেবপুরে রোববার ট্রেনে কাটা পড়ে শিশুসহ দু'জনের মৃত্যু হয়েছে।
তাৎক্ষণিকভাবে কারো পরিচয় জানা যায়নি।
ঢাকার জিআরপি থানার সহকারী উপ-পরিদর্শক মো. আলমগীর হোসেন বলেন, সকাল সাড়ে ৯টার দিকে শ্রীপুর উপজেলার কাওরাইদ রেল স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাচ্ছিল ভাওয়াল এক্সপ্রেস ট্রেন। এ সময় চলন্ত ট্রেনটিতে উঠতে গিয়ে নিচে পড়ে এক বৃদ্ধ (৭০) ঘটনাস্থলে নিহত হন।
তার পরনে লুঙ্গি, কালো কোট ও গোলাপী রংয়ের সোয়েটার ছিল।
এদিকে একই ট্রেন সকাল ১১টার দিকে জয়দেবপুর জংশন অতিক্রমকালে তা থেকে পড়ে গিয়ে এক শিশুর (১১) মৃত্যু হয়।
তার পরনে জিন্সের প্যান্ট ও লাল রংয়ের হাফ শার্ট ছিল।
দু'জনের লাশ ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৭৪৯ ঘ.
bdnews24