২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'কৃষিজমিতে আবাসন নীতিমালা আগামী সংসদে চুড়ান্ত হবে'

কৃষিজমিতে আবাসন তৈরির সুনির্দিষ্ট নীতিমালা আগামী সংসদ অধিবেসনে চূড়ান্ত হবে বলে জানিয়েছে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2011, 11:21 AM

Updated : 24 Aug 2022, 02:43 PM

ঢাকা, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কৃষিজমিতে আবাসন তৈরির সুনির্দিষ্ট নীতিমালা আগামী সংসদ অধিবেসনে চূড়ান্ত হবে বলে জানিয়েছে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান। রবিবার মন্ত্রণালয়ের সভাকক্ষে ঢাকার চারপাশে প্রস্তাবিত চারটি স্যাটেলাইট টাউন প্রতিষ্ঠার বিষয়ে এক সভা শেষে মন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন। মান্নান খান বলেন, তিন ফসলি কৃষিজমিতে যেন কোন ধরনের আবাসন গড়ে উঠতে না পারে সে জন্য এ নীতিমালা করা হচ্ছে। আগামী সংসদ অধিবেশনে এ নীতিমালা চূড়ান্ত করা হবে। "বিশেষজ্ঞদের মতে বর্তমানে যেভাবে যত্রতত্র আবাসন গড়ে উঠছে তাতে আগামী ৫০ বছর পর কৃষিজমি অবশিষ্ট থাকবে না।" ঢাকার চারপাশে স্যাটেলাইট সিটির বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ঢাকার জিরো পয়েন্ট থেকে ৫৯০ মাইল বিস্তৃত এলাকার মধ্যে- বুড়িগঙ্গা নদীর ওপার, সোনারগাঁও, সিঙ্গাইর ও ধামরাই এলাকায় চারটি আবাসন প্রকল্প গড়ে তোলা হবে। মান্নান খান বলেন, পরিবেশ অক্ষুণ