২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিজিএমএমইএ'র ভোট শেষে গণনা শুরু

এক পক্ষের বর্জনের মধ্য দিয়ে তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) পরিচালনা পর্ষদ নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2011, 06:22 AM

Updated : 24 Aug 2022, 02:43 PM

ঢাকা, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক পক্ষের বর্জনের মধ্য দিয়ে তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) পরিচালনা পর্ষদ নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। রোববার সকাল ৮টায় ঢাকা ও চট্টগ্রামে বিজিএমইএ কার্যালয়ে একযোগে ভোট শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত চলে। সন্ধ্যা ৬টায় শুরু হয় গণনা। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান শফিউল্লাহ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, ঢাকা ও চট্টগ্রামে ৩ হাজার ২৮ জন ভোটারের মধ্যে ১ হাজার ৭৪৩ জন ভোট দিয়েছেন। এবার ৫৭ দশমিক ৫৬ শতাংশ ভোটার ভোট দিয়েছেন। গত নির্বাচনে ৭০ শতাংশের বেশি ভোটার ভোট দিয়েছিলেন বলে জানান প্রধান নির্বাচন কমিশনার। মনোয়নপত্র প্রত্যাহার না করলেও ভোটার তালিকা নিয়ে আপত্তি তুলে শেষ মুহূর্তে নির্বাচন বয়কট করেছে ফোরাম প্যানেল। ২৭টি পরিচালক পদেই প্রতিদ্বন্দ্বিতার জন্য তারা মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। বিজিএমইএ'র সাবেক সভাপতি ও ফোরাম প্যানেলের নেতা আনোয়ার-উল-আলম চৌধুরী পারভেজ শনিবার বলেন, "আগামীকাল (রোববার) ত্র"টিমুক্ত ভোটার তালিকায় নির্বাচন অনুষ্ঠান অসম্ভব। আর আমরা ত্র"টিযুক্ত ভোটার তালিকার নির্বাচন মেনে নিতে পারি না।" নির্বাচন হলে আদালতে যাওয়ার ঘোষণাও দিয়ে রেখেছেন তিনি। তবে শফিউল্লাহ বলেন, "তারা (ফোরাম) যে নির্বাচনে অংশ নিচ্ছে না, এমন কোনো কিছু লিখিতভাবে আমাদের জানায়নি।" ফোরামের প্রতিদ্বন্দ্বী প্যানেল সম্মিলিত পরিষদের নেতা শফিউল ইসলাম মহিউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ হয়েছে।" "নির্বাচন কমিশন ভোটার তালিকা ত্র"টিমুক্ত করেছে। প্রকৃত ভোটারের ভোট দেওয়ার সব ব্যবস্থাই করেছে নির্বাচন কমিশন", বলেন তিনি। ভোটার তালিকা হালনাগাদ করার কারণ দেখিয়ে এর আগে পোশাক রপ্তানিকারকদের শীর্ষ এ সংগঠনের নির্বাচন এক দফা পেছানো হয়েছিলো। প্রথমে ২৪ ফেব্র"য়ারি বিজিএমইএ নির্বাচনের দিন ধার্য ছিলো। কিন্তু ১৯ ফেব্র"য়ারি দ্বিবার্ষিক (২০১১-১২) পরিচালনা পর্ষদ নির্বাচন স্থগিত করা হয়। এরপর নির্বাচনের তারিখ ২০ মার্চ পুনর্নির্ধারন করা হয়। বিজিএমইএ নির্বাচনে সরাসরি ভোটে ২৭ জন পরিচালক নির্বাচিত হবেন। এরা পরবর্তীতে সংগঠনের সভাপতি ও সহ-সভাপতিদের নির্বাচিত করবেন। বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি খাত তৈরি পোশাক শিল্প মালিক ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর বর্তমান তালিকায় মোট ভোটার সংখ্যা ৩ হাজার ২৮ জন। এর মধ্যে ঢাকায় ২ হাজার ৪৪৩ জন এবং চট্টগ্রামে ৫৮৫ জন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এমআই/এসআই/এমআই/১৮০০ ঘ.