হবিগঞ্জ, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসচালকের মৃত্যু হয়েছে। আহত হন অন্তত ১৫ জন।
শনিবার রাতে উপজেলার শাহপুরে এই সংঘর্ষে নিহত বাসচালক হাসান আলী (৫৫) চুনারুঘাট উপজেলার উবাহাটা গ্রামের বাসিন্দা।
আহতদের মধ্যে রয়েছেন- ট্রাক চালক, সহকারী, বাসযাত্রী খলিল, ওসমান গনি, সফু মিয়া, মাছুম ও আলমগীর। বাকিদের নাম জানা যায়নি।
তাদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল এবং মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি শেখ আলী ফরিদ বলেন, রাত সোয়া ৮টার দিকে হবিগঞ্জগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ঢাকাগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে হাসান আলীর মৃত্যু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩১৩ ঘ.
bdnews24