নারায়ণগঞ্জ, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় বাস ও নসিমনের সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। আহত হন অন্তত পাঁচজন।
শনিবার রাতে বইলারকান্দি এলাকায় এ দুর্ঘটনায় নিহতদের মধ্যে রয়েছেন উপজেলার কৃষ্ণপুর গ্রামের ছায়ারুন বেগম (৫০)। অপর এক মহিলা (৩৫) ও একজন পুরুষের (৪০) পরিচয় জানা যায়নি।
আতদের মধ্যে আজিম (১০) নামের একজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। তাদের পরিচয় জানা যায়নি।
পুলিশ ও এলাকাবাসী জানায়, রাত সাড়ে ৮টার দিকে বইলারকান্দি এলাকায় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীতমুখী একটি নসিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নসিমনটি দুমড়েমুচড়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।
ঘটনাস্থলেই নসিমনের তিন যাত্রীর মৃত্যু হয়।
আড়াইহাজার থানার ওসি সৈয়দ নজরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৪৮ ঘ.
bdnews24