হবিগঞ্জ, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হবিগঞ্জ সদর উপজেলায় ফেনসিডিল বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে দুই বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী হাকিম মো. শফি উল্লাহ এ আদেশ দেন।
দণ্ডিত বশির মিয়া (৩০) সদর উপজেলার শরিফাবাদ গ্রামের ফরিদ মিয়ার ছেলে।
মো. শফি উল্লাহ জানান, হবিগঞ্জ শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দুপুর ১টার দিকে শরিফাবাদ থেকে ৪ বোতল ফেনসিডিলসহ বশির মিয়াকে গ্রেপ্তার করা হয়।
এরপর তাৎক্ষণিক আদালত বসিয়ে ২ বছরের কারাদণ্ডের আদেশ দিয়ে তাকে জেল হাজতে পাঠানো হয় বলে শফি উল্লাহ জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/জেকে/১৯২৩ ঘ.
bdnews24