২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় ওএমএস'র চালসহ গ্রেপ্তার ৩

অবৈধভাবে ওএমএসের চাল মজুদ করার অভিযোগে নওগাঁর পোরশায় তিনজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2011, 12:15 PM

Updated : 24 Aug 2022, 02:43 PM

নওগাঁ, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধভাবে ওএমএসের চাল মজুদ করার অভিযোগে নওগাঁর পোরশায় তিনজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। র‌্যাব ও পোরশা থানা পুলিশ শুক্রবার রাতে গাংগুড়িয়া বাজারের এই যৌথ অভিযান চালায়। গ্রেপ্তার হয়েছেন- কালিনগর বন্দার ডাঙ্গা গ্রামের তোজাম্মেল হোসেন (৩৬), চক গোপাল গ্রামের হাসান আলী আদর (৩৭) এবং বালিফ চান্দা গ্রামের রবিউল আলম (২৬)। পোরশা থানার ওসি এবিএম রেজাউল বলেন, গাংগুড়িয়া বাজারের একটি গুদামে 'অবৈধভাবে' ২০৪ বস্তা চাল মজুদ করায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। এরা বেশি দামে বিক্রির উদ্দেশ্যে বিভিন্ন জায়গা থেকে ওএমএসের চাল কিনে গুদামজাত করে আসছিল। দীর্ঘদিন ধরে তারা এ ধরনের বেচাকেনায় জড়িত বলে পুলিশ কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮১৬ ঘ.