নোয়াখালী, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালীর সোনাইমুড়ি থেকে শুক্রবার রাতে এক ব্যক্তির বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।
নাটেশ্বর ইউনিয়নের ঘোষকান্তা গ্রামের একটি বিলে অজ্ঞাত পরিচয় (৩০) ওই তরুণের লাশ পাওয়া যায়।
সোনাইমুড়ি থানার ওসি হুমায়ুন কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এলাকাবাসীর কাছে খবর পেয়ে রাত সাড়ে ৯টার দিকে পুলিশ লাশটি থানায় নিয়ে আসে।
বস্তাবস্তি অর্ধগলিত লাশটির দু'হাত বাঁধা এবং গলায় রশির ফাঁস দেওয়া ছিল।
কয়েকদিন আগে তাকে খুন করে এখানে লাশ ফেলে গেছে বলে ধারণাকরা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২০৪ ঘ.
bdnews24