২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামে বিএনপি কার্যালয়ে ভাংচুর, আহত ১

জমি নিয়ে বিরোধের জেরে শুক্রবার রাতে কুড়িগ্রাম জেলা বিএনপি কার্যালয়ে হামলা ও ভাংচু করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2011, 03:54 PM

Updated : 24 Aug 2022, 02:42 PM

কুড়িগ্রাম, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জমি নিয়ে বিরোধের জেরে শুক্রবার রাতে কুড়িগ্রাম জেলা বিএনপি কার্যালয়ে হামলা ও ভাংচু করেছে দুর্বৃত্তরা। এ সময় তাদের দায়ের কোপে জেলা জাতীয়তাবাদী হিন্দু কল্যাণ পরিষদের আহ্বায়ক দ্বিজেন্দ্র নাথ সাহা আহত হন। তাকে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জেলা বিএনপি'র যুগ্ম সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ ও হাসিবুর রহমান হাসিব বলেন, জেলা ছাত্রলীগের একটি অংশ এই হামলা চালিয়েছে। তারা দাবি করেন, রাত সোয়া ৮টার দিকে হামলাকারীরা বিএনপি অফিসের দরজা-জানালা, আসবাবপত্র ও টেলিভিশন ভাংচুর করে। তারা দ্বিজেন্দ্র নাথ সাহাকে মারধোর করে তার ডান হাতে দা দিয়ে কোপ দেয়। জেলা বিএনপি'র দপ্তর সম্পাদক আশরাফুল হক রুবেল বলেন, সদর হাসপাতালের মূল ফটকের সামনে গণপূর্ত বিভাগের একটি জমির দখল নিয়ে সন্ধ্যায় দাদামোড় এলাকায় জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের সঙ্গে ছাত্রলীগ কর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এর জেরে এই হামলা চালানো হয়। জেলা ছাত্রলীগ সভাপতি মিনহাজুল আবেদীন আইয়ুব বলেন, হামলার সঙ্গে ছাত্রলীগ নেতাকর্মীরা জড়িত নয়। সদর থানার ওসি মো. ময়নুল হক বলেন, হামলায় একজন আহত হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৫০ ঘ.