লন্ডন থেকে
সৈয়দ নাহাস পাশা
ঢাকা, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নতুন এক সিদ্ধান্তের ফলে শর্ত পূরণ না করতে পারলে ইউরোপের বাইরে থেকে পাচক পেশায় ব্রিটেনে আসার সুযোগ থাকছে না এপ্রিল থেকে।
ব্রিটেনে নম্বর ভিত্তিক অভিবাসন তালিকা থেকে বাদ পড়েছে শেফ বা কুক (পাচক) পেশা। আগামী এপ্রিল মাস থেকে নতুন এ নীতি কার্যকর হবে।
ব্রিটেনের স্বরাষ্ট্র দপ্তরের এ সিদ্ধান্তে লন্ডনে ভারতীয় খাবারের রেস্টুরেন্ট ব্যবসায় ধস নামার পরিস্থিতি তৈরি হয়েছে। এসব রেস্টুরেন্টের বেশির ভাগের মালিক লন্ডনের বাঙালিদের একটি বিরাট অংশ।
দীর্ঘদিন ধরেই রেস্টুরেন্টে রন্ধনশালায় কাজ করার লোকের (কিচেন স্টাফ) অভাব রয়েছে লন্ডনে।
নম্বর ভিত্তিক নতুন তালিকায় পাইপ ওয়েলডার্স, এয়ারফ্রেম ফিটার, ইলেক্ট্রিশিয়ান, বুচার (কসাই), এস্টেট এজেন্ট, হেয়ার ড্রেসার, সেলুন ম্যানেজারসহ আটটি পেশা বাদ পড়েছে।
কঠিন শর্ত
তালিকা থেকে বাদ পড়লেও অভিবাসন পরামর্শক কমিটির পরামর্শ অনুযায়ী, বিদেশি পাচকদের জন্য ৫ শতাংশ পদ উন্মুক্ত রাখা হয়েছে, তবে এর সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে কড়া শর্ত।
সেই শর্তের মধ্যে রয়েছে- পাচকদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে
bdnews24