২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেলোয়ারের প্রতি কূটনীতিবিদদের শ্রদ্ধা

বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক বইয়ে স্বাক্ষর করেছেন ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিবিদরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2011, 11:05 AM

Updated : 24 Aug 2022, 02:42 PM

ঢাকা, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক বইয়ে স্বাক্ষর করেছেন ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিবিদরা। দেলোয়ারের মৃত্যুতে ৫ দিনের শোক কর্মসূচির অংশ হিসেবে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই শোক বই খোলা হয়। যুক্তরাষ্ট্র, জার্মানি, অস্ট্রেলিয়া, পাকিস্তান, ভিয়েতনাম, চীন, ইরাক ও নেপালের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা শুক্রবার দুপুরে এতে স্বাক্ষর করেন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, ওসমান ফারুক, সাবিহ উদ্দিন আহমেদ, সহসভাপতি শমসের মবিন চৌধুরী এ সময়ে উপস্থিত ছিলেন। এছাড়া ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার শোক প্রকাশ করে একটি বিবৃতি দিয়েছেন। বুধবার সিঙ্গাপুরের একটি হাসপাতালে মারা যান খোন্দকার দেলোয়ার। শনিবার মানিকগঞ্জে তাকে দাফন করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/জেকে/১৭০২ ঘ.