ঢাকা, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার কেরানীগঞ্জে এক যুবককে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে কেরানীগঞ্জের তারানগর ইউনিয়নের বেউতা গ্রামের রাস্তার পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
তবে তার পরিচয় পাওয়া যায়নি। বয়স আনুমানিক ত্রিশ হবে বলে পুলিশ জানিয়েছে।
কেরানীগঞ্জ মডেল থানার ওসি আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অন্য কোথাও জবাই করার পর যুবকের লাশ ওই স্থানে ফেলে রাখা হয়েছিলো।
তার পেটে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে ও গলায় রশি পেঁচানো ছিলো বলেও জানান তিনি।
ময়নাতদন্তের জন্য লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমইউএস/এএল/১৯২৯ ঘ.
bdnews24