ঢাকা, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিদের ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মো. আব্দুল লতিফ বিশ্বাস।
বৃহস্পতিবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।
মৎস্য অধিদপ্তর এ আলোচনা সভার আয়োজন করে।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, "বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে স্বাধীনতা বিরোধী, যুদ্ধাপরাধীরা পুনর্বাসিত হয়। জনগণ বঞ্চিত হয় ভাত ও ভোটের অধিকার থেকে। সংবিধান ও আইনের শাসন উপেক্ষিত হয়।"
সঠিক নেতৃত্ব ও জনগণের প্রতি অসীম মমত্ববোধের কারণেই বঙ্গবন্ধু সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি হয়ে উঠেছিলেন বলেও মন্তব্য করেন লতিফ বিশ্বাস।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৎস্য সচিব উজ্জল বিকাশ দত্ত।
অন্যান্যের মধ্যে অধিদপ্তরের মহা পরিচালক মাহবুবুর রহমান ও সহকারী পরিচালক মজিবুর রহমান আলোচনায় অংশ নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/জেকে/১৭৪৬ ঘ.
bdnews24