পাবনা, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম- পাবনার আতাইকুলায় এক চরমপন্থী নেতাকে গ্রেপ্তারের পর থানা উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে তার অনুসারীরা।
বৃহস্পতিবার ভোরে নন্দনপুর গ্রাম থেকে পূর্ববাংলা কমিউনিস্ট পার্টি-এমএল (লাল পতাকা) আঞ্চলিক নেতা আযম আলীকে (৩০) গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন আতাইকুলা থানার ওসি হাবিবুল ইসলাম।
তিনি বলেন, ভোর সাড়ে চারটার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
তার বিরুদ্ধে আতাইকুলা থানায় দুটি হত্যাসহ একাধিক মামলা রয়েছে।
আযমকে ছেড়ে দিতে চরমপন্থীরা ফোনে থানা উড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছে বলেও জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএল/১৬৪২ ঘ.
bdnews24