২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে কারখানা থেকে শ্রমিকের লাশ উদ্ধার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাকে একটি কারখানা থেকে এক কিশোর শ্রমিকের জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2011, 10:45 AM

Updated : 24 Aug 2022, 02:42 PM

গাজীপুর, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাকে একটি কারখানা থেকে এক কিশোর শ্রমিকের জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ। কালিয়াকৈর থানার মৌচাক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার রাত ১০টার দিকে মৌচাক হানিফ স্পিনিং মিলের বেজমেন্টের ডাস্ট রুম থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত মাসুদ মিয়া (১৬) রংপুর জেলার পীরগঞ্জের শাহ আলমের ছেলে। ওই স্পিনিং মিলে শ্রমিক হিসেবে কাজ করতো সে। উপপরিদর্শক সাইফুল বলেন, "মাসুদের গলা কাটা ছিল। দৃর্বৃত্তরা তাকে জবাই করে ডাস্ট রুমে লাশ ফেলে পালিয়েছে বলে মনে হচ্ছে। তবে হত্যার কারণ জানা যায়নি।" ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/জেকে/১৬৪৩ ঘ.