২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'সৈয়দপুরে বিমান চলাচল শিগগিরই'

সৈয়দপুর বিমানবন্দরে শিগগিরই আবার বিমান চলাচল শুরু হবে বলে জানিয়েছেন বেসরকারি বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী জিএম কাদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2011, 10:40 AM

Updated : 24 Aug 2022, 02:42 PM

নীলফামারী, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সৈয়দপুর বিমানবন্দরে শিগগিরই আবার বিমান চলাচল শুরু হবে বলে জানিয়েছেন বেসরকারি বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী জিএম কাদের। উত্তরাঞ্চলের অর্থনৈতিক ভিত শক্তিশালী করতেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান মন্ত্রী। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে জাতীয় পার্টির জেলা কার্যালয়ে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। সৈয়দপুর বিমানবন্দর চালু থাকলেও ২০০৯ সালের মার্চ থেকে সেখানে সব ধরনের বিমান উঠানামা বন্ধ রয়েছে। মন্ত্রী বলেন, বিমান চলাচল শুরু হলে দেশ-বিদেশের বিনিয়োগকারীরা সহজেই উত্তরা ইপিজেডে যাতায়াত করতে পারবেন। এতে ইপিজেড-এ বিনিয়োগকারীর সংখ্যা বাড়বে। নতুন নতুন শিল্প প্রতিষ্ঠানে বেকারদের কর্মসংস্থান হবে। জেলা জাতীয় পার্টির সভাপতি মাহবুব আলী বুলু, সাধারণ সম্পাদক শওকত চৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন, নীলফামারী চেম্বার এন্ড কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ'র সভাপতি আব্দুল ওয়াহেদ সরকার প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী জেলা মুুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কার্যালয়ে স্থানীয় মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/জেকে/১৬৩৭ ঘ.