পাবনা, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জমিজমা নিয়ে বিরোধের জেরে পাবনার বেড়া উপজেলায় এক ব্যক্তিকে তার শ্যালক কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
নিহত আশরাকুল আলম (৩৫) বেড়া পৌর এলাকার সুন্দরপুর মহল্লার সৈয়দ আলীর ছেলে।
মঙ্গলবার তাকে কুপিয়ে আহত করা হয়। বুধবার সন্ধ্যায় বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
বেড়া থানার ওসি শেখ জিল্লুর রহমান বলেন, মঙ্গলবার সুন্দরপুর গ্রামের আজিজুল হকের সঙ্গে ভগ্নিপতি আশরাফুলের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আশরাফুল আলমকে কুপিয়ে জখম করে আজিজুল হক পালিয়ে যায়।
প্রথমে তাকে বেড়া হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে লাশের ময়নাতদন্ত হয়েছে। এ ব্যাপারে বেড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার আসামি আজিজুল পলাতক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১০৫ ঘ.
bdnews24