২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের ডিসি হিলে 'স্বাধীনতা উৎসব'

চট্টগ্রামের ডিসি হিল মুক্তমঞ্চে শুক্রবার শুরু হচ্ছে দুইদিনের স্বাধীনতা উৎসব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2011, 02:25 PM

Updated : 24 Aug 2022, 02:42 PM

চট্টগ্রাম, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের ডিসি হিল মুক্তমঞ্চে শুক্রবার শুরু হচ্ছে দুইদিনের স্বাধীনতা উৎসব। প্রমা আবৃত্তি সংগঠনের ২১ বছর পূর্তি উপলক্ষে এ উৎসবের আয়োজন করা হয়েছে। শুক্রবার বিকালে এ উৎসবের উদ্বোধন করবেন নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার। চট্টগ্রামে তৃতীয়বারের মতো এ উৎসবের কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা, সম্মাননা প্রদান, শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান। বুধবার দুপুরে নগরীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করে প্রমা আবৃত্তি সংগঠনের পক্ষ থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের সভাপতি রাশেদ হাসান জানান, যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়াকে ত্বরান্বিত করাই এবারের উৎসবের মূল লক্ষ্য। এ ছাড়া দুইদিনের উৎসবে চট্টগ্রাম ও আশেপাশের বিভিন্ন সংগঠনের শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন। উদ্বোধনী দিনে আলোচনা সভায় বক্তব্য রাখবেন কবি ও সাংবাদিক আবুল মোমেন এবং গবেষক অধ্যাপক ড. মাহবুবুল হক। অন্যদের মধ্যে প্রমা আবৃত্তি সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বজিত পাল, সহ-সভাপতি কংকন দাশ ও জেরিন মিলি সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/জেকে/২০১৯ ঘ.