২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশ হেফাজতে ছিনতাইকারীর মৃত্যু

রাজধানীর ধানমণ্ডি এলাকায় গ্রেপ্তার হওয়া দুই ছিনতাইকারীর মধ্যে বুধবার দুপুরে পুলিশ হেফাজতে একজনের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2011, 12:18 PM

Updated : 24 Aug 2022, 02:42 PM

ঢাকা, র্মাচ ১৬ (বডিনিউিজ টোয়ন্টেফিোর ডটকম)- রাজধানীর ধানমণ্ডি এলাকায় গ্রেপ্তার হওয়া দুই ছিনতাইকারীর মধ্যে বুধবার দুপুরে পুলিশ হেফাজতে একজনের মৃত্যু হয়েছে। তার নাম ফয়সাল। মঙ্গলবার ছিনতাইয়ের প্রস্তুতি নেওয়ার সময় ধানমণ্ডরি ৮ নম্বর সড়ক ফয়সল ও স্বপনকে গ্রেপ্তার করা হয়। সে সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় একটি মটর সাইকলে, একটি বদিশেি পস্তিল ও পাঁচ রাউন্ড গুলি। ধানমণ্ডি থানার কনস্টেবল মো. জলিল শেখ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুরে আদালতে নেওয়ার পথে তাদেরকে নিউমার্কেট থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে প্রয়োজনীয় কাজ শেষে আদালতের উদ্দেশে রওয়ানা দিলে গাড়িতে ফয়সল অসুস্থ হয়ে পড়েন। ঊর্ধতন কর্মকর্তাদের নিদের্শে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ফয়সলের মৃত্যু হয় বলেও জানান জলিল। ধানমণ্ডি থানার ওসি শাহ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার ধরা পড়ার পর গণপিটুনির শিকার হন এই দুই ছিনতাইকারী। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছিলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/প্রতিনিধি/এএল/এমআই/১৮১৮ ঘ.