সিলেট, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেট নগরীর নাইওরপুল এলাকায় একটি পুকুর থেকে পরিত্যক্ত একটি আর্জেস গ্রেনেড উদ্ধার করেছে র্যাব।
বুধবার দুপুরে রামকৃষ্ণ মিশনের পুকুরটিতে খননকাজ করার সময় শ্রমিকরা গ্রেনেডটি দেখতে পায়।
পরে র্যাব-৯ এর বোমা বিশেষজ্ঞ দল ও পুলিশ গ্রেনেডটি উদ্ধার করে বলে পুলিশ জানিয়েছে।
কোতয়ালি থানার উপ-পরিদর্শক মো. সোহেল রানা বলেন, দুপুর ১২টার দিকে আর্জেস-৩৬ মডেলের হ্যান্ড গ্রেনেডটি পাওয়া গেছে।
এটি ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় ব্যবহার করা হয়েছিলো বলে ধারণা করা হচ্ছে।
গ্রেনেডটি নিষ্ক্রিয় করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে পুলিশ কর্মকর্তা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮০০ ঘ.
bdnews24