২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2011, 05:29 PM

Updated : 24 Aug 2022, 02:41 PM

গাইবান্ধা, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে ইউনিয়নের হাতিয়াদহ গ্রামে মারা যাওয়া দুই শিশু হলো- ময়না (৭) ও রিয়া মনি (৬)। তারা মামাতো-ফুফাতো বোন বলে স্থানীয়রা জানায়। দরবস্ত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান দুলু পরিবারের বরাত দিয়ে জানান, গন্ধববাড়ী গ্রামের রেজাউল করিমের মেয়ে রিয়া মনি সোমবার হাতিয়াদহ গ্রামে নানাবাড়ি বেড়াতে আসে। দুপুরে খেলার সময় এ দুই শিশু নিখোঁজ হয়। অনেক খোঁজাখুজির পর বাড়ির পাশের পুকুরে তাদের লাশ পাওয়া যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩২৬ ঘ.