ঢাকা, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের উন্নয়নে ঢাকাসহ প্রতিটি বিভাগীয় শহরে একটি করে টেকনোলজি পার্ক স্থাপন করবে সরকার।
মঙ্গলবার এক তথ্য বিবরণীতে এ কথা জানিয়ে বলা হয়, পর্যায়ক্রমে প্রতিটি জেলায় এ পার্ক স্থাপন করা হবে।
বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমানের সভাপতিত্বে মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের নির্বাহী কমিটির ৪র্থ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় বিভাগীয় শহরসহ জেলা পর্যায়ে টেকনোলজি পার্ক স্থাপনের লক্ষ্যে সরজমিনে পরিদর্শন করে জায়গা নির্ধারণের জন্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব দিলীপ কুমার বসাককে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে।
বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান বলেন, "তথ্য ও যোগাযোগ প্রযুক্তি স
bdnews24