ঢাকা, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া চিকিৎসার জন্য ২০ মার্চ সৌদি আরব যাচ্ছেন।
মঙ্গলবার রাতে দলের সহসভাপতি ও সাবেক পররাষ্ট্র সচিব শমসের মবিন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একথা জানান।
তিনি বলেন, "সৌদি সরকারের আমন্ত্রণে বিরোধী দলীয় নেতা তার পায়ের চিকিৎসার জন্য সৌদি আরব যাচ্ছেন। সেখানে অবস্থানকালে তিনি রাজকীয় মেহমান হিসেবে থাকবেন।"
রিয়াদে কিং আবদুল আজিজ হাসপাতালে তার চিকিৎসা হবে।
খালেদা জিয়ার সঙ্গে ব্যক্তিগত কর্মকর্তারা থাকবেন।
এর আগে গত বছর রমজান মাসে ওমরাহ হজ পালন করতে খালেদা জিয়া সৌদি আরব সফর করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কেএমএস/২২২৬ ঘ.
bdnews24