সিলেট, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌলভীবাজারের কমলগঞ্জে বৃহস্পতিবার থেকে দু'দিনের আন্তর্জাতিক মণিপুরী সাহিত্য ও সংস্কৃতি উৎসব-২০১১ শুরু হচ্ছে।
কমলগঞ্জের মণিপুরী ললিতকলা একাডেমি ও মাধবপুর মহারাস উৎসব মাঠে দু'দিনব্যাপী এই উৎসব অনুষ্ঠিত হবে বলে জানান প্রস্তুতি কমিটির আহ্বায়ক রাধা মোহন সিংহ।
বাংলাদেশ মণিপুরী সমাজকল্যাণ সমিতির কেন্দ্রীয় সভাপতি রাধা মোহন সিংহ বলেন, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় মণিপুরীদের প্রথাগত বাদ্যযন্ত্র বাজিয়ে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলনের মাধ্যমে উৎসবের উদ্বোধন করা হবে।
খ্যাতিমান মণিপুরী নৃত্যগুরু পদ্মশ্রী দর্শনা ঝাভেরী উৎসব উদ্বোধন করবেন বলে রাধা মোহন জানান।
বাংলাদেশ মণিপুরী সমাজকল্যাণ সমিতি এ উৎসবের আয়োজন করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/২১৪৬ ঘ.
bdnews24