২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে ঘোড় দৌড় প্রতিযোগিতা

জামালপুরে অনুষ্ঠিত হয়েছে গ্রাম বাঙলার ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2011, 03:40 PM

Updated : 24 Aug 2022, 02:41 PM

জামালপুর, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামালপুরে অনুষ্ঠিত হয়েছে গ্রাম বাঙলার ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা। মঙ্গলবার বিকালে সদর উপজেলার মোল্লাপাড়া গ্রামে এই অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ৩০টি ঘোড়া অংশ নেয়। মোল্লাপাড়া বন্ধু সমাজ আয়োজিত দু'টি করে প্রতিযোগিতায় কদমে মাদারগঞ্জের ইছাহাক মেম্বার ও শেরপুরের মকবুল হোসেনের ঘোড়া বিজয়ী হয়। আর দাপটে মাদারগঞ্জের মোজাহারুল এবং মেলান্দহের নজরুল ইসলামের ঘোড়া বিজয়ী হয়েছে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন স্থানীয় সমাজ সেবক সাইফুল ইসলাম ও রহুল আমীন মিলন। জেলার বিভিন্ন এলাকা থেকে আসা বিপুল সংখ্যক নারী-পুরুষ ও শিশু এই প্রতিযোগিতা উপভোগ করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২১১৫ ঘ.