২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে দুই দুর্ঘটনায় নিহত ৪

যশোরে মঙ্গলবার দু'টি সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। আহত হন নয়জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2011, 01:36 PM

Updated : 24 Aug 2022, 02:41 PM

যশোর, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম)- যশোরে মঙ্গলবার দু'টি সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। আহত হন নয়জন। যশোর-ঝিনাইদহ সড়কের চুড়ামনকাঠি বাজারে দুপুর ১২টা এবং যশোর-খুলনা সড়কের বসুন্দিয়ায় সকাল ১০টার দিকে এ দু'টি দুর্ঘটনা ঘটে। কোতয়ালি থানার ওসি এমদাদুল হক জানান, চুড়ামনকাঠি বাজারে একটি ট্রাক বিপরীতমুখী একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী সাত মাইল এলাকার মিলন (২৫) ও শাহীন (২০) আহত হন। যশোর জেনারেল হাসপাতালে নেওয়ার পরপরই তাদের মৃত্যু হয়। এদিকে যশোর-খুলনা সড়কের বসুন্দিয়া রেল ক্রসিংয়ে একটি পিকআপ ভ্যান পাশের খাদে পড়ে গেলে ঘটনাস্থলে নিহত হন যশোর চাঁচড়া এলাকার আব্দুল আজিজ (৩৫) ও সুমন (২৫)। এ ঘটনায় নয়জন আহতও হন। তাদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৩১ ঘ.