২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে চালককে হত্যা করে প্রাইভেটকার ছিনতাই

সাভারে এক চালককে হত্যা করে প্রাইভেটকার নিয়ে গেছে ছিনতাইকারীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2011, 11:58 AM

Updated : 24 Aug 2022, 02:41 PM

সাভার, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারে এক চালককে হত্যা করে প্রাইভেটকার নিয়ে গেছে ছিনতাইকারীরা। মঙ্গলবার সকালে পুলিশ তেতুঁলঝোড়া ইউনিয়নের ঝাউচর এলাকার দক্ষিণপাড়া মহল্লার একটি বেগুন ক্ষেত থেকে চালকের গলা কাটা লাশ উদ্ধার করে। নিহত আলী আহম্মেদ (২৮) সাভারের ভাকুর্তা ইউনিয়নের চাইরা এলাকার বাসিন্দা। এ নিয়ে চলতি মাসে সাভারে ৭ জন খুন হলো। প্রাইভেটকারের মালিক মানিক হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সোমবার রাত ৯টার দিকে আলী আহম্মেদ হেমায়েতপুর থেকে আমাকে ফোনে জানায় যাত্রী নিয়ে সে কেরানীগঞ্জের বৌনাকান্দি এলাকায় যাচ্ছে। কিন্তু মধ্যরাতেও বাড়িতে না আসায় বিভিন্ন স্থানে খোঁজাখুজি করি।" এসময় তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায় বলে জানান মানিক। সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শফিউল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঘটনাস্থল থেকে ৩টি ধারালো ছোড়া উদ্ধার করা হয়েছে। পুলিশ ছিনতাই হওয়া প্রাইভেটকারটি উদ্ধারের চেষ্টা চলাচ্ছে। তিনি জানান, থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৭৫৯ ঘ.