মাদারীপুর, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরের রাজৈর উপজেলায় ইয়াদুল শেখ নামে ১৩ মাসের এক শিশুকে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
সোমবার রাতে উপজেলার পশ্চিম রাজৈর গ্রামে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। শিশুটির বাবার নাম আবুল খায়ের শেখ।
রাজৈর থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম সাংবাদিকদের বলেন, সোমবার রাত ৮টার দিকে বিদ্যুৎ চলে যাওয়ার পর শিশুটির মা অন্য ঘরে বাতি আনতে যান। বাতি নিয়ে ফিরে তিনি দেখেন শিশুটি ঘরে নেই।
অনেক খোঁজাখুজির পর মঙ্গলবার সকালে টয়লেটের সেফটি ট্যাংকের ভেতরে শিশুটির লাশ পায় পরিবারের সদস্যরা।
রাজৈর থানার ওসি মো. মশিউর রহমান সাংবাদিকদের বলেন, পুলিশ দুপুরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠিয়েছে।
এ ব্যাপারে রাজৈর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে বলে ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/জেকে/১৭৫১ ঘ.
bdnews24