২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত হয়েছে। আহত হয়েছে আরো ২৩ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2011, 02:47 PM

Updated : 24 Aug 2022, 02:41 PM

চট্টগ্রাম, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত হয়েছে। আহত হয়েছে আরো ২৩ জন। পুলিশ জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাঁশবাড়িয়া এলাকায় সোমবার ভোর পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন বাস চালক মো. রেজাউল (৬২) ও ট্রাক চালক মো. জালাল কাজী (৬৫)। সীতাকুণ্ড মহাসড়ক পুলিশের ওসি ওহিদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি বাসের সঙ্গে বাঁশবাড়িয়া এলাকায় বিপরীতমুখী একটি ট্রাকের সংঘর্ষ হয়।" তিনি জানান, এতে বাস ও ট্রাকের চালক ঘটনাস্থলেই মারা যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমইউএস/কেএমএস/২০৪৯ ঘ.