২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই জেলায় অস্ত্রসহ ৩ 'ডাকাত' গ্রেপ্তার

রাজবাড়ী ও নারায়ণগঞ্জে রোববার রাতে অস্ত্রসহ তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে বলে পুলিশ জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2011, 01:42 PM

Updated : 24 Aug 2022, 02:41 PM

ঢাকা, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজবাড়ী ও নারায়ণগঞ্জে রোববার রাতে অস্ত্রসহ তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে বলে পুলিশ জানিয়েছে। এরমধ্যে রয়েছে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একজন এবং রাজবাড়ীর পাংশায় দু'জন। রাজবাড়ী প্রতিনধি জানান, রাত আড়াইটার দিকে পাংশা উপজেলার খড়খড়িয়া গ্রামে ডাকাতি করে যাওয়ার সময় সিরাজুল ইসলাম বুধোই (২৮) ও দেলোয়ার হোসেনকে (২৭) গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি শাটারগান, এক রাউন্ড গুলি ও দুইটি ককটেল। সিরাজুল ইসলামের বাড়ি পাংশার মৈশালায় এবং দেলোয়ার হোসেনের বাড়ি নরসিংদী জেলার আলগী গদারচর গ্রামে। গৃহকর্তা শাহীন মণ্ডল জানান, ৮/৯ জনের সশস্ত্র ডাকাত দল বেড়া কেটে ঘরে ঢুকে মালামাল লুট করে। চলে যাওয়ার সময় তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসে। একই সময় মোবাইল ফোনে থানাকে জানালে পুলিশ এসে স্থানীয়দের সহায়তায় তাদের গ্রেপ্তার করে। পাংশা থানার সহকারী উপ-পরিদর্শক জাফর আহমেদ জানান, এ ব্যাপারে পাংশা থানায় একটি বিস্ফোরক এবং একটি অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের পাঠানতলী সৈয়দপাড়া এলাকা থেকে রাতে পুলিশ একটি বিদেশি রিভলবারসহ মো. রনি (৩০) নামের এক ডাকাতকে গ্রেপ্তার করেছে। রনি সৈয়দ পাড়া এলাকার প্রয়াত মনির মিয়ার ছেলে। সিদ্ধিরগঞ্জ থানার ওসি এসএম বদরুল আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, রাত সাড়ে ১১টায় য়ৈদপাড়া এলাকার মো. রনির ঘর তল্লাশি করে আমেরিকার তৈরি একটি রিভলবারসহ তাকে গ্রেপ্তার করা হয়। রনি একটি ডাকাতি মামলায় কিছুদিন আগে জামিনে জেলহাজত থেকে বেরিয়ে আসেন। তার বিরুদ্ধে দুইটি ডাকাতি মামলা রয়েছে। এ ঘটনায় আরো একটি মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৩৪ ঘ.