চাঁদপুর, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় এক অজ্ঞাত পরিচয় যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার দুপুরে উপজেলার গন্ধর্বপুর ইউনিয়নের ডাটরা শিবপুর দক্ষিণ মাঠ এলাকার একটি বিলে ওই যুবকের (২৬) লাশ পাওয়া যায়।
হাজীগঞ্জ থানার ওসি মো. মিজানুর রহমান সাংবাদিকদের বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে দুটি ধারালো ছুরি উদ্ধার করেছে। রোববার রাতে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ময়নাতদন্তের জন্য লাশ চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৮২১ ঘ.
bdnews24