২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নড়াইলে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

নড়াইলে শিশু ধর্ষণ মামলায় মামুন শেখ (২০) নামের একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2011, 11:59 AM

Updated : 24 Aug 2022, 02:41 PM

নড়াইল, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নড়াইলে শিশু ধর্ষণ মামলায় মামুন শেখ (২০) নামের একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। সোমবার দুপুরে নড়াইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সায়েদুর রহমান এ রায় দেন। মামলার সরকার পক্ষের আইনজীবী অ্যাডভোকেট সিদ্দিক আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০০৯ সালের ২৮ সেপ্টেম্বর বিকেলে নড়াইলের লোহাগড়া উপজেলার ভাটপাড়া গ্রামের মামুন শেখ (২০) সাত বছরের একটি শিশু কন্যাকে ধর্ষণ করে। এ ঘটনায় ২৯ সেপ্টেম্বর লোহাগড়া থানায় মামলা দায়ের করেন শিশুটির মা। তিনি জানান, আসামি মামুনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারদণ্ডের আদেশ দেয় আদালত। আসামি মামুন পলাতক রয়েছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৭৫৫ ঘ.