২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

র‌্যাব দলের উপর হামলা, আটক ১

বরিশালের বাকেরগঞ্জে মাদক বিরোধী অভিযান চলাকালে র‌্যাব সদসদের উপর হামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2011, 05:17 PM

Updated : 24 Aug 2022, 02:41 PM

বরিশাল, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালের বাকেরগঞ্জে মাদক বিরোধী অভিযান চলাকালে র‌্যাব সদসদের উপর হামলা হয়েছে। রোববার রাতের এ ঘটনায় কেউ আহত হয়নি বলে র‌্যাব দাবি করেছে। ঘটনাস্থল থেকে ইলিয়াস হোসেন (২৫) নামে একজনকে আটক করেছে র‌্যাব। ইলিয়াস বাকেরগঞ্জের কলসকাঠি গ্রামের বাসিন্দা। অভিযানে আট কেজি গাজা, ৩০ বোতল দেশি মদ, তিনটি খালি ড্রাম, একটি রামদা ও একটি শাবল উদ্ধার করা হয়। অভিযানকারী পরিচালনাকারী র‌্যাব-৮ এর পটুয়াখালী ক্যাম্পের অধিনায়ক মেজর নুরুজ্জামান বলেন, সন্ধ্যার পর তারা ছদ্মবেশে কলসকাঠি গ্রামের মাদক ব্যবসায়ী শাহজাহান মিয়ার বাড়িতে গাঁজা কিনতে যান। এ সময় তাদের সন্দেহ করলে মাদক ব্যবসায়ীরা রামদা, শাবল ও ধারালো অস্ত্র নিয়ে তাদের হামলার চেষ্টা করে। পরে পালিয়ে যায়। ওই সময় একজনকে আটক এবং মাদকসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এই ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩১৫ ঘ.