২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আরব বিশ্ব

আরব বিশ্বের সাত দেশে বাংলাদেশের রাষ্ট্রদূতদের সঙ্গে সোমবার গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2011, 04:32 PM

Updated : 24 Aug 2022, 02:41 PM

শাহরিয়ার জামান ঢাকা, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আরব বিশ্বের সাত দেশে বাংলাদেশের রাষ্ট্রদূতদের সঙ্গে সোমবার গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব মুস্তফা কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম রোববার এ কথা বলেন। ওই সাত দেশ হলো- সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ওমান, কাতার, বাহরাইন ও জর্ডান। তিনি বলেন, "পররাষ্ট্রমন্ত্রী মিশর থেকে দেশে ফেরার পথে দুবাইয়ে যাত্রাবিরতি দেবেন। সেখানেই তাদের সঙ্গে বৈঠক হবে।" লিবিয়ায় বিক্ষোভ ও সহিংসতার পরিপ্রেক্ষিতে আটকে পড়া বাংলাদেশিদের অবস্থা পরিদর্শন এবং তাদের ফিরিয়ে আনার প্রক্রিয়া পর্যালোচনায় দীপু মনি শনিবার মিশর যান। মুস্তফা কামাল বলেন, "আরব বিশ্বের মুসলিম দেশগুলোর সঙ্গে আমাদের বিশেষ সম্পর্ক রয়েছে। সেক্ষেত্রে সেখানে কি ঘটছে তার তাৎক্ষণিক তথ্য বাংলাদেশের পাওয়া উচিত।" আরব বিশ্বে জিসিসি বা গালফ কো-অপারেশন কাউন্সিলের (জিসিসি) ছয় দেশসহ মোট ৩১টি দেশ রয়েছে। এই ভারপ্রাপ্ত সচিব বলেন, "জিসিসি ও আরব বিশ্বের দেশগুলোতে বহু বাংলাদেশি রয়েছেন। এ অঞ্চলে যেকোনো পরিবর্তন আমাদের দেশেও প্রভাব ফেলতে পারে।" জানুয়ারিতে তিউনেসিয়ার প্রেসিডেন্ট জিনে আল আবিদিন বেন আলিকে বিতাড়িত করার ঘটনা দিয়ে আরব বিশ্বের বিভিন্ন দেশে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর পর জনগণের ব্যাপক বিক্ষোভের মুখে পদত্যাগ করেন আরেক 'লৌহমানব' বলে খ্যাত হোসনি মুবারক। ফেব্র"য়ারির মাঝামাঝিতে লিবিয়ায়ও বিক্ষোভের আঁচ লাগে। সেখানে শুরু হয় সরকারবিরোধী বিক্ষোভ ও সহিংসতা। উত্তর আফ্রিকার দেশটির সংকটময় পরিস্থিতিতে আটকা পড়েন হাজারো বাংলাদেশি, যাদের মধ্যে প্রায় ১৫ হাজার জনকে এরই মধ্যে ফিরিয়ে আনা হয়েছে। দেশে ফিরেছেন ১৬ হাজার ৩২০ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, এ পর্যন্ত ১৬ হাজার ৩২০ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনার কথা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এর মধ্যে ৩ হাজার ২৮৭ জন এসেছেন নিয়োগকারী প্রতিষ্ঠানের খরচে এবং ১৩ হাজার ৩৩ জন আন্তর্জাতিক অভিবাসন সংস্থার ব্যবস্থাপনায়। বাকিরা এসেছেন নিজ খরচে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএল/পিডি/২২০৫ ঘ.