২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আটঘরিয়ায় অজ্ঞাত রোগে ৮শ মুরগির মৃত্যু

পাবনার আটঘরিয়া উপজেলার চাঁদভা ইউনিয়নের বেরুয়ান গ্রামে অজ্ঞাত রোগে প্রায় ৮শ মুরগি মারা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2011, 04:16 PM

Updated : 24 Aug 2022, 02:41 PM

পাবনা, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনার আটঘরিয়া উপজেলার চাঁদভা ইউনিয়নের বেরুয়ান গ্রামে অজ্ঞাত রোগে প্রায় ৮শ মুরগি মারা গেছে। এটি বার্ড ফ্লু কিনা তা নিশ্চিত করে বলতে পারেনি উপজেলা প্রাণী সম্পদ বিভাগ। সংশ্লিষ্ট সুত্র জানায়, বেরুয়ান গ্রামে খামারি সোহেল রানার মুরগীর খামারে গত তিন দিনে অজ্ঞাত রোগে ৮শ মুরগি মারা যায়। সোহেল রানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিষয়টি উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তাকে জানানো হলে প্রথমে তারা গুরুত্ব দেয়নি। এটি বার্ড ফ্লু কিনা তাও নিশ্চিত করে বলতে পারেনি উপজেলা প্রাণী সম্পদ বিভাগ। এ ব্যাপারে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জহুরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিষয়টি পরীক্ষা নিরীক্ষার ব্যাপার। তাই এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না যে, কী রোগে এসব মুরগি মারা গেল। তবে এটি চিকেন কলেরা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২২১৫ ঘ.