২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সানাউল্লাহ হত্যা: আসামিদেরকে জেলহাজতে আটক রাখার দাবি

নাটোরের বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা সানাউল্লাহ নূর ওরফে বাবু হত্যা মামলার আসামিদের জামিন বাতিল করে জেলহাজতে আটক রাখার দাবি জানিয়েছেন বাবুর স্ত্রী মহুয়া নূর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2011, 02:41 PM

Updated : 24 Aug 2022, 02:41 PM

নাটোর, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটোরের বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা সানাউল্লাহ নূর ওরফে বাবু হত্যা মামলার আসামিদের জামিন বাতিল করে জেলহাজতে আটক রাখার দাবি জানিয়েছেন বাবুর স্ত্রী মহুয়া নূর। রোববার দুপুরে নাটোর জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান। এসময় তিনি অভিযোগ করে বলেন, "জামিন নেওয়ার ক্ষেত্রে আসামিরা উচ্চ আদালতে অসত্য তথ্য দিয়েছে।" জেলা বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি সাবেক সাংসদ অধ্যাপক কাজী গোলাম মোর্শেদ, সহ-সভাপতি শহিদুল ইসলাম বাচ্চু, জেলা যুবদল সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক বাবুল চৌধুরী ও বড়াইগ্রাম উপজেলা যুবদলের সভাপতি ও বাবু হত্যা মামলার প্রধান সাক্ষী সরদার রফিকুল ইসলাম এসময় উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে মহুয়া নূর অভিযোগ করেন, "আসামিরা দিবালোকে বাবুকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে। হত্যা করার দৃশ্য সাংবাদিকরা ভিডিও ক্যামেরায় ধারণ করেছেন। এসব দৃশ্য বিভিন্ন সংবাদ মাধ্যমে বহুবার স