ঢাকা, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার পলাতক আসামির অবস্থান সনাক্ত হয়েছে জানিয়ে আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, শিগগিরই তাদের দেশে ফিরিয়ে আনা হবে।
রোববার আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে বিচারাধীন ও দণ্ডাদেশপ্রাপ্ত পলাতক আসামিদের ফিরিয়ে আনতে গঠিত আন্তমন্ত্রণালয় টাস্কফোর্সের সভা শেষে মন্ত্রী এ কথা বলেন।
শফিক বলেন, "কোন আসামি কোন দেশে রয়েছে, তা বলা যাবে না। তবে নূর চৌধুরী কানাডায় রয়েছে।"
নূর চৌধুরীর বিষয়টি আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছে বলেও জানান তিনি।
মন্ত্রী বলেন, "এ ব্যাপারে কানাডায় ল'ফার্ম নিয়োগ করা হয়েছে। কানাডার আদালতে বিষয়টি চূড়ান্ত পর্যায়ে। বিষয়টি নিষ্পত্তি হলেই তাকে দেশে ফিরিয়ে আনা হবে।"
আসামিরা যে দেশে অবস্থান করছে সেসব দেশের সঙ্গে রাষ্ট্রীয়ভাবে পররাষ্ট্র মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় যোগাযোগের চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং কূটনৈতিক প্রক্রিয়া চালানো হচ্ছে বলে জানান তিনি।
স
bdnews24