২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুদকে নতুন দুই কমিশনার

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার পদে নতুন দুজনকে নিয়োগ দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2011, 10:52 AM

Updated : 24 Aug 2022, 02:41 PM

ঢাকা, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার পদে নতুন দুজনকে নিয়োগ দেওয়া হয়েছে। তারা হলেন- মুক্তিযুদ্ধের সংগঠক ও অবসরপ্রাপ্ত জেলা জজ মুহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পু এবং সাবেক অতিরিক্ত সচিব ম বদিউজ্জামান। রোববার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। দুদকের দুই কমিশনার হাবিবুর রহমান ও আবুল হাসান মনজুর মান্নানের মেয়াদ গত ২৪ ফেব্র"য়ারি শেষ হয়। নিয়োগ পাওয়ার পর মুহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমার ওপর যে দায়িত্ব দেওয়া হয়েছে আমি তা নিষ্ঠার সঙ্গে পালনের চেষ্টা করবো। জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করবো।" দুদক আইন অনুসারে একজন কমিশনার হাইকোর্ট বিভাগের একজন বিচারপতির সমপরিমাণ বেতন-ভাতা ও আর্থিক সুবিধা পাবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমইউএস/এমআই/১৬৪৫ ঘ.