ঢাকা, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর সূত্রাপুরে শনিবার রাতে দুর্বৃত্তের গুলিতে এক আনসার সদস্যের মৃত্যু হয়েছে।
নিহত আনিসুর রহমান (৩৫) ওই সময় পুলিশের সঙ্গে এলাকায় টহল দিচ্ছিলেন।
সূত্রাপুর থানার ওসি নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত সোয়া ১০টার দিকে সূত্রপুর থানা এলাকার প্যারিদাশ রোডে টহল দেওয়ার সময় পুলিশ ও আনসারের একটি দল একটি মোটরসাইকেলে তিন আরোহী দেখে থামতে বলে।
কিন্তু তারা না থেমে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে আনিসুর রহমানের বুকে গুলি লাগলে টহল দলের সদস্যরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
রাত রাত ১১টায় তার মৃত্যু হয় বলে ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/ডিডি/০০১৩ ঘ.
bdnews24