নোয়াখালী, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-নোয়াখালীতে অপহৃত হওয়ার ১১ দিন পর এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার রাতে সদর উপজেলার কৃষ্ণরামপুর এলাকার একটি বাসা থেকে সুধারাম থানা পুলিশ ছাত্রীটিকে উদ্ধার করে।
অপহরণকারী সাইফুলকে (৪৮) ওই রাতেই গ্রেপ্তার করা হয়। সাইফুল কবিরহাট উপজেলার পশুরামপুর গ্রামের আমিন উল্ল্যার ছেলে।
মেয়েটির বাবা বাদী হয়ে সাইফুল ও অজ্ঞাত ২/৩ জনের বিরুদ্ধে অপহরণ ও ধর্ষনের অভিযোগে শনিবার থানায় মামলা দায়ের করেন।
সাইফুলকে শনিবার আদালতে হাজির করা হলে আদালত তাকে জেল হাজতে পাঠানোর আদেশ দেয়। তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
এদিকে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে মেয়েটির ডাক্তারি পরীক্ষা করা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) তাপস বড়
bdnews24