২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে তরুণী খুন

জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের দায়ের কোপে শেরপুর সদর উপজেলায় এক তরুণীর মৃত্যু হয়েছে। আহত হন দু'জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2011, 12:39 PM

Updated : 24 Aug 2022, 02:40 PM

শেরপুর, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের দায়ের কোপে শেরপুর সদর উপজেলায় এক তরুণীর মৃত্যু হয়েছে। আহত হন দু'জন। শনিবার সকালে চর শেরপুর নিচপাড়া গ্রামে নিহতের নাম ফজিলা খাতুন (১৬)। আহতদের শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি। শেরপুর সদর থানার ওসি মো. আক্রাম হোসেন বলেন, নিচপাড়া গ্রামের মিস্টার নামের একজনের সঙ্গে এলাকার সাইজুদ্দিন, হরযত ও মোহাম্মদ আলীদের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে সকাল ৭টার দিকে মিস্টারের সঙ্গে তার বাড়ির সামনে হযরতের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হযরত দা দিয়ে মিস্টারকে কোপ দেয়। ওই সময় মিস্টারের বড়ভাই ফজল আলীর মেয়ে ফজিলা তাকে বাচাঁতে গেলে দায়ের কোপে গলা কেটে ঘটনাস্থলেই মারা যান। পুলিশ ফজিলার লাশ উদ্ধার এবং হযরতকে গ্রেপ্তার করেছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৩১ ঘ.